1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারা’য় সড়ক দুর্ঘটনায় নিহত -১ আহত-২

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৫৭৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার:
রাজশাহী’র বাগমারা’য় কোরবানির গরু হাটে নেয়ার পথে ভটভটি (নসিমন) গাড়ি উল্টে সাজেদুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছে। এ দূর্ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।
শনিবার (২৪ মে) সকালে উপজেলার তাহেরপুর পৌরসভার বাছিয়াপাড়া বৃন্দাবন তলা গ্রামের কালীবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাজেদুল ইসলাম রাজশাহীর দুর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের মো: মোকছেদ আলীর ছেলে। এছাড়া তিনি গোপালপুর বাজারের একজন সফল মুদি ব্যবসায়ী। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন, একই গ্রামের মো: সাইফুল ইসলাম (৩৩) ও বাগমারার কাজীপুর গ্রামের মো: আব্দুল কুদ্দুস (৩০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তারা তিনজনই কোরবানির গরু বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ এলাকা থেকে একটি ভটভটি গাড়িতে করে বগুড়ার ধাপেরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাহেরপুর কালীবাড়ি মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইটভাঙা ট্রলি গাড়িকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটি গাড়িটি উল্টে যায়। এ সময় সাজেদুল ইসলাম গাড়ির নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
এরপর স্থানীয়রা উদ্ধার করে তাহেরপুর রয়েল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল কুদ্দুসকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং সাইফুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে গাড়িতে থাকা গরু দু’টির কোনো ক্ষতি হয়নি। মৃত সাজেদুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, দুপুর ১২ টায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
এই বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তৌহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার পর ভটভটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহত যুবকের বাড়ি দুর্গাপুরে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা গৃহীত হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর