1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় শহীদ সেকেন্দার আলীর ৩৭তম শাহাদত বার্ষিকী পালিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, বাগমারা

রাজশাহীর বাগমারার প্রয়াত বিএনপি নেতা শহীদ সেকেন্দার আলী প্রামাণিকের ৩৭তম শাহাদাত বার্ষিকী মঙ্গলবার পালিত হয়েছে। প্রয়াত বিএনপি নেতার পরিবারের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়ায় এ উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রয়াত নেতার পরিবারের সদস্য, আত্নীয় স্বজন, রাজনীতিবিদসহ এলাকার বিভিন্ন পেশার লোকজন উপস্থিত থেকে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।

এসময় উপস্থিত থেকে প্রয়াত পিতার জন্য দোয়া প্রার্থনা করেন শহীদ সেকেন্দার আলীর জ্যেষ্ঠ ছেলে ভবানীগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া। সাবেক সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ আবদুস সোবহান, বিএনপি নেতা আবদুল মালেক, শামসুজ্জোহা বাদশা, যুবদল নেতা জহুরুল ইসলাম, কৃষকদলের নেতা মেজবাহুল হক দুলু, ছাত্রদল নেতা বাবু।
দোয়া পরিচালনা করেন চাঁনপাড়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুন নূর।

উল্লেখ্য যে, ১৯৮৮ সালের ২১ অক্টোবর দলীয় অনুষ্ঠান শেষ করে তাহেরপুর থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা ধারাল অস্ত্র দিয়ে খুন করে সেকেন্দার আলীকে। বীরমুক্তিযোদ্ধা সেকেন্দার আলী প্রামাণিক বিএনপির গুরুত্বপূর্ণ পদে থাকা ছাড়াও ভবানীগঞ্জের চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যুর পর স্ত্রী ও বড় সন্তান আব্দুর রাজ্জাক প্রামাণিকসহ অন্য সন্তানেরা রাজনীতির হাল ধরেন। বর্তমানে তিনি ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর