1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় মুক্তিযোদ্ধাদের সাথে অধ্যাপক কামাল হোসেনের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, বাগমারা
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, বাগমারা:
রাজশাহীর বাগমারায় রনাঙ্গনের বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে মত বিনিময় করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন। বুধবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ভবানীগঞ্জ বাজারের আলুহাটায় বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সাবেক চেয়ারম্যান মাষ্টার মোঃ আব্দুল গাফফারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন , উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান।
বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন, স্বনামধন্য কন্ঠশিল্পী এম এ খালেক, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার, মুক্তিযোদ্ধা সুনীল কুমার কুন্ডু, আব্দুস সামাদ, সোলাইমান আলী, আব্দুস সালাম, রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার শতাধিক বীরমুক্তিযোদ্ধা অংশ গ্রহন করেন।#
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর