1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলাম মন্ডল নির্বাচিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৯১ বার পঠিত



বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন আসাদুল ইসলাম মন্ডল। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে উপজেলা পর্যায়ে তাঁকে ২০২৬ সালের জন্য ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মাধ্যমিক পর্যায়)’ হিসেবে ঘোষণা করা হয়।

আসাদুল ইসলাম মন্ডল বাগমারা উপজেলার একডালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষা প্রশাসন পরিচালনা করে আসছেন। তাঁর দক্ষ নেতৃত্বে একডালা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাসে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।

শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে উৎসাহ প্রদান, শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে তিনি প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন।

বিশেষ করে দুর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিক দৃষ্টি ও দিকনির্দেশনা অভিভাবক মহলে প্রশংসিত হয়েছে।

উপজেলা শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় আসাদুল ইসলাম মন্ডল একজন আদর্শ প্রধান শিক্ষক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই স্বীকৃতি উপজেলার শিক্ষা অঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মনোনীত হওয়ায় আসাদুল ইসলাম মন্ডল বলেন, ০১/০১/১৯৯৪ ইং তারিখে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে অদ্যবধি কর্মরত আছি। চাকুরীর বয়স ৩২ বছর। ভবিষ্যতেও তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও জ্ঞানভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে আরও আন্তরিকভাবে কাজ করে যাবেন।

এ অর্জনে বাগমারা উপজেলার শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট মহলে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর