1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

হেলাল উদ্দীন, বাগমারা:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৭৬ বার পঠিত
হেলাল উদ্দীন, বাগমারা
রাজশাহীর বাগমারায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষে বাগমারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) দিনের শুরুতে উপজেলা সদর ভবানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভোর ৬ টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
পরে শহীদদের স্মরণে শহিদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, স্থানীয় রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
অপরদিকে সকাল ৯ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ভবানীগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।কুচকাওয়াজ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে সবাইকে ফুলের শুভেচ্ছা জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।
একাডেমিক সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমীত এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার সরকার, বীর মুক্তিযোদ্ধা খয়বার রহমান,  সামসুল হক,  রেজাউল করিম রুবল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শফিউল্লাহ নেওয়াজ, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক, মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, খাদ্য কর্মকর্তা নবী নেওয়াজেস আমিন সেতু, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর