1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বিদায়-বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৯৫ বার পঠিত


বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা বেগম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক আলমগীর হোসেন, সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক ছাইদুল ইসলাম, সিনিয়র শিক্ষক মনসুর রহমান, আবু বকর সিদ্দিকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী বক্তব্য প্রদান করেন তাহসিন, দশম শ্রেণির সৈয়দ তানজির আহমেদ এবং ষষ্ঠ শ্রেণির আমানুল্লাহ আমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম বিশ্বাস।
বক্তারা তাদের বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। পরে সাংস্কৃতিক পরিবেশনা ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, চলতি বছর ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৩৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর