1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় ব্যবসায়ীর ছিনতাই হওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধার করলো পুলিশ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৭৭ বার পঠিত


বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগন্জ বাজারে হেলাল টেলিকমের দোকানের বিকাশ ও নগদ ব্যবসায় ব্যবহৃত ১৪ টি মোবাইল ফোন ও নগদ ১৭৫০০০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় উপজেলা জুড়ে চাঞ্চলের সৃষ্টি হয়। ঘটনার পর থানায় বলতে বাগমারা ছাড়া একটি মামলা দায়ের করে ওই ব্যবসায়ী। মামলার পর থেকেই তদন্ত শুরু করে বাগমারা থানা পুলিশ। মামলার সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল রাত্রি ৯.৪৫ মিনিট দিকে টাকা এবং মোবাইল সহ একটি বাজারের ব্যাগ নিয়ে বাড়ী ফেরছিলেন শাহিন। এ সময় পথে দুইজন মোটরসাইকেল আরোহী আসামী মোবাইল ফোন ও টাকার ব্যাগটি কেড়ে নিয়ে পালিয়ে যায়।বিষয়টিতে ভবানীগন্জ বাজারের ব্যবসায়ী মহলে আতংক ও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।পরবর্তীতে একজন আসামীকে বাদী সনাক্ত করতে সক্ষম হয়। পরে একজন আসামীর নাম উল্লখ সহ অজ্ঞাতনামা ২/১ জনকে আসামী করে থানায় মামলা করা হয়।

মামলার পরপরই আসামী জকিরুলকে তথ্য প্রযুক্তির মাধ্যমে সনাক্ত করে গ্রেফতার করা সহ ঘটনার সাথে জড়িত অপর আসামী আসাদুল ইসলাম তোতাকে গত ১৬ এপ্রিল ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।পরবর্তীতে বাগমারা থানা পুলিশের পক্ষ থেকে চোরাই মালামাল উদ্ধারের উদ্দ্যেশ্যে রিমান্ডের আবেদন করা হয়। তারা রিমান্ডে আসার ভয়ে আসামী জাকিরুল তার বাবাকে চোরাই মালামাল তাদের রান্নাঘরের খড়ির ঘরের ভেতরে লুকিয়ে রেখেছে বলে জানান। এদিকে জাকিরুলের পিতা পুলিশকে মোবাইল সহ লুকিয়ে রাখার ঘটনাটি জানান।
উক্ত মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার এসআই শিহাব উদ্দীন ঘটনাস্থলে গিয়ে ছিনতাই হওয়া একটি ট্যাব,তিনটি স্মার্টফোনসহ ১৪ টি মোবাইল ফোন ও নগদ ১,১০,০০০ টাকা উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করে থানায় নেয়। এর আগে চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা পুলিশ।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, সন্ধ্যার পরপর ছিনতাই এর ঘটনায় দায়েরকৃত মামলায় আসামিদের গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাদের বাড়ি থেকেই ছিনতাই হওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর