1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়ন দাখিল, বিএনপির একক প্রার্থী ডিএম জিয়া

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত


গ্রাম বাংলা নিউজ:

রাজশাহীর বাগমারায় সারা দেশের ন্যায়  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের একক প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া মনোনয়ন পত্র দাখিল করেছেন। ২৯ ডিসেম্বর সোমবার বিকেল সাড়ে তিন’টায় বাগমারা উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার মাহবুবুল ইসলামের দপ্তরে তিনি মনোনয়নপত্র জমা দেন। 

এ সময় তার পাশে ছিলেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ.ন.ম শামসুর রহমান মিন্টু, সিনিয়র বিএনপি নেতা এ্যাডভোকেট  সানোয়ার কবীর খান ঈসা, মোজাম্মেল হক, প্রমুখ। 

অপর দিকে একই দিন সাড়ে চার’টায় বাংলাদেশ জাময়াতে ইসলামী ( দাঁড়িপাল্লা)  মনোনীত প্রার্থী আব্দুল বারী সরদার,  মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের আমীর হারুনুর রশীদ, সেক্রেটারি রহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল আহাদ কবিরাজ সহ অন্যরা।

একেবারে শেষ মুহুর্তে জাতীয় পার্টি ( জিএম কাদের লাঙ্গল ) উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি  ফজলুল হক মনোনয়ন দাখিল করেন। জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক নাজমুল হক টিপু, কর্মী নাজির উদ্দীন, জাহাঙ্গীর আলম  উপস্থিত ছিলেন। 

সৌহার্দপূর্ণ পরিবেশে স্ব-স্ব দলের প্রার্থীরা আচরণ বিধি মেনে মনোনয়ন জমা দেন। 

উল্লেখ্য বিএনপি মনোনীত ধানের শীষের  প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া’র উদ্যোগে মনোনয়ন দাখিলের পূর্বে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর