1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শশুর বাড়িতে জামাইয়ের মর্মান্তিক মৃত্যু

আশিক ইসলাম, বাগমারা:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৩১২ বার পঠিত



আশিক ইসলাম, বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারা উপজেলার ৫নং আউচপাড়া ইউনিয়নের মির্জাপুর বিরহী গ্রামে শশুর বাড়িতে ফ্রিজের নতুন লাইন করার সময় জামাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার, ৯ এপ্রিল সন্ধ্যা ৭ ঘটিকার সময় নতুন ফ্রিজের লাইন করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মির্জাপুর বিরহী গ্রামের মনকির সরদারের জামাই এবং একই ইউনিয়নের কোন্দা গ্রামের এমদাদুল হকের ছেলে মোস্তাকিম হোসেনের (২৫) মর্মান্তিক মৃত্যু হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, শশুর বাড়িতে কোনো ফ্রিজ না থাকায় জামাইয়ের বাড়িতে থাকা অব্যবহৃত ফ্রিজ নিয়ে আসা হয়।সেই ফ্রিজে নতুন লাইন সংযোগ দেওয়ার জন্য বিকেল ৪ ঘটিকার সময় স্ত্রীসহ শশুর বাড়িতে এসেছিলেন জামাই মোস্তাকিম হোসেন। সেই ফ্রিজে মেইন সুইচ থেকে নতুন ভাবে লাইন সংযোগ করছিলেন তিনি। হটাৎ ভুলবশত মেইন সুইচ বন্ধ না করেই সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। এ ঘটনায় কোন্দা, মির্জাপুর বিরহী সহ আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এসময় কান্নায় আত্নহারা হয়ে পড়েন মৃতের আত্নীয় স্বজনরা। মৃত্যুকালে তার কোনো সন্তান-সন্ততি ছিল না।

এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি সম্পর্কে আমি অবগত রয়েছি।শুক্রবার বিকেলে জামাই শশুরের বাসায় একটি ফ্রিজ নিয়ে গিয়েছিল। সেই ফ্রিজেই নতুন সংযোগ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা গ্রহন করে তাদেরকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর