1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় বিএনপি’র উদ্যোগে নববর্ষ উদযাপন ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

মাহাবুর রহমান মনি, বাগমারা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৩৩৭ বার পঠিত

বাগমারায় বিএনপি’র উদ্যোগে নববর্ষ উদযাপন ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

মাহাবুর রহমান মনি, বাগমারা:
রাজশাহীর বাগমারায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ১৪৩২ বাংলা শুভ নববর্ষ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) এ উপলক্ষ্যে বেলা তিনটা থেকে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা বিএনপি, ভবানীগঞ্জ পৌর বিএনপি’র ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। মঙ্গলবার বিকেলে ভবানীগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
বৈশাখী শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন শেষে ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় মিলিত হয়।  বাংলা নববর্ষকে বরন উপলক্ষ্যে আলোচনা সভায় অংশ গ্রহন করেন, উপজেলা বিএনপি’র আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অধ্যাপক কামাল হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, যুগ্ম আহবায়ক মাষ্টার মোঃ আব্দুল গাফফার, আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মাষ্টার মোঃ মোশাররফ হোসেন, ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক আব্দুল মালেক, শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন।
উপস্থিত ছিলেন, বিএনপি’র নেতা সামসুজ্জোহা সরকার বাদশা, এ্যাড মিতালী খাতুন, রিনা ইসলাম, সৈয়দ আলী মাষ্টার, গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান হবির, বড়বিহানালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, বিএনপি নেতা আক্তারুজ্জামান, পানিয়া নরদাশ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, বিএনপি’র নেতা রফিকুল ইসলাম, সাইদুর রহমান,, ছমির উদ্দীন, হুজুর আলী, যুবদল নেতা জিল্লুর রহমান, মনিরুজ্জামান মনির, আতিকুর রহমান জর্জ, মামুনুর রশীদ মামুন, মকলেসুর রহমান মুকুল বোস, ছাত্রদল নেতা সারোয়ার আলম রাকিব প্রমুখ। অনুষ্ঠান শেষে খেলাধুলায় অংশ গ্রহণকারী বিজয়ী নেতাকর্মীদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর