1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় বাবার মুক্তির দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় হত্যা মামলার রায় পূর্নঃ বিবেচনার দাবী জানিয়েছেন মৃত্যুদ্বন্ড প্রাপ্ত বিএনপি’র নেতা মাহাবুর রশীদ রেন্টুর পরিবার। রোববার (২৬ অক্টোবর) বিকেলে বাগমারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাবার মুক্তির দাবী জানিয়েছেন রেন্টুর মেয়ে আইন বিভাগে অনার্স পড়–য়া যারীন তাসনিম রাহী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাহী বলেন, আমার বাবা বিএনপি করার অপরাধে আ’লীগের দোসরদের চক্রান্তমূলক হত্যা মামলার আসামী হয়েছেন। আমাদেরকে এতিম বানিয়ে আ’লীগের দোসররা এখন অনেকটাই ভাল আছেন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, তৎকালীন ২০১০ সালে বাগমারার রাজু হত্যার রায়ে আমার বাবা সহ ৫ জনকে ফাঁসির আদেশ দেন আদালত। রাজশাহীতে হত্যা কান্ডের ঘটনা ঘটলেও ওই মামলায় আমার বাবাকে মিথ্যা ভাবে আসামী করা হয়। সম্পৃক্ততা না থাকলেও তার নাম আসে ওই হত্যা মামলায়। ওই মামলায় রাজনৈতিক চিন্তা ধারায় পরিকল্পিত ভাবে আমার বাবাকে ফাঁসানো হয়েছে। ফাঁসির আসামী হওয়ায় বর্তমানে আমার বাবাকে কনডেম সেলে রাখা হয়েছে। দীর্ঘদিন কনডেম সেলে থাকার কারনে তিনি অত্যান্ত অসুস্থ হয়ে পড়েছেন। তাই তারা আদালতের রায়টি পূর্ণঃ বিবেচনা করে রাজু হত্যা মামলা থেকে রেন্টুর নাম প্রত্যাহারের দাবী জানান।
রাহী তার লিখিত বক্তব্যে বাগমারা উপজেলা বিএনপি’র শীর্ষ নেতাদের কাছে প্রশ্ন করেন, তার বাবা মাহাবুর রশীদ রেন্টুর কি বিএনপি’র রাজনীতি করা অপরাধ ছিল? দলের দুঃসময়ে তার দলের প্রতি দায়ীত্ব অবদান সবই কি বাগমারার বিএনপি ভুলে গেছে? তাই আমি সন্তান হিসেবে বাগমারার বিএনপি’র শীর্ষ নেতাদের প্রতি আমার বাবার মুক্তির জন্য সহযোগীতা কামনা করি। তিনি বলেন, বাবা তাদের পাশে না থাকার কারনে তাদের পড়াশোনার ব্যাপক সমস্যা হচ্ছে। তার মা একজন স্কুল শিক্ষক, তিনি যে পরিমান বেতন পান তা দিয়ে তাদের সংসার চালানো ও আমাদের পড়াশোনার খরচ মোটেই চলে না। তাই তিনি বিএনপি’র শীর্ষ নেতাদের কাছে তার বাবার মুক্তির দাবী জানান। সংবাদ সম্মেলনে যারীন তাহসিম রাহী ছাড়া উপস্থিত ছিলেন তার মা স্কুল শিক্ষক সৈয়দা দিলরুবা আফরোজ সুইটি, ছোট বোন সাদিয়া তাহমিন মাহী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর