1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পঠিত

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলায় পহেলা বৈশাখ ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল ২০২৬) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলার নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।

বাংলা নববর্ষ উদযাপনে ঘিরে নানা কর্মসূচি গ্রহণ এবং অনুষ্ঠানকে সুষ্ঠু, সুন্দর ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় নববর্ষ উদযাপনে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে উৎসবটি সফল করার আহ্বান জানানো হয়।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, বাগমারা থানার ওসি তদন্ত কমলেশ দাস, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল হোসেন, আইসিটি প্রোগ্রামার তাজরুল ইসলাম মিলন,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আব্দুল্লাহ,ভবানীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা এলিছ ,  চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, বীর মুক্তিযোদ্ধা সামসুল হক, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, পৌর যুবদল নেতা রেজাউল করিম প্রমুখ। উক্ত প্রস্তুতি সময়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর