1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় পলিথিন পরিহার ও পাটজাত মোড়ক ব্যবহারে লিফলেট বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পঠিত

বাগমারা প্রতিনিধি:

পলিথিনের ব্যবহার পরিহার করি, পাটপণ্যের বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন চালের আড়ত, পেঁয়াজ ও রসুনের আড়তে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে পাটজাত মোড়ক ব্যবহার না করায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী চারটি দোকানের মালিককে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাগমারা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা।

এ সময় উপস্থিত ছিলেন, পাট অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক নাদিম আক্তার।

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন বাগমারা থানার পুলিশ সদস্যরা।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা জানান, পরিবেশ সুরক্ষা ও পাটশিল্পকে উৎসাহিত করতে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর