1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৩৩৭ বার পঠিত
স্টাফ রিপোর্টার, বাগমারা
রাজশাহীর বাগমারায় নানা আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করা হয়। পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা শিশু পার্কের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়।র‍্যালিটি ভবানীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডি এম জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ  আব্দুস সোবহান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা সাফিউল্লাহ নেওয়াজ, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন প্রমুখ। বর্ষবরণ উপলক্ষে পান্তা ভাতের আয়োজন করে উপজেলা প্রশাসন। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান সহ উপজেলা সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর