নিজস্ব প্রতিবেদক, বাগমারা:
বৈষম্যহীন ও দুনীর্তি মুক্ত বাগমারা গড়ার প্রত্যয় নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে বাগমারা উপজেলার বাঁইগাছা বাজারের ব্যবসায়ী, পথচারী ও সুধীজনদের সাথে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে সাধারণ জনগণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশ গড়ার ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন তিনি।
নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বাঁইগাছা বাজার থেকে শুরু করে নরদাশ ইউনিয়নের বিন্দুর মোড় পর্যন্ত গণসংযোগ করেন।
বাঁইগাছা বাজারের প্রধান সড়কের দুই পাশের ব্যবসায়ীসহ কাঁচা বাজার, মাছ বাজার এবং রাস্তায় চলাচলকারী পথচারীদের সাথে সাক্ষাৎ করেন তিনি। আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে প্রতিনিয়ত বিভিন্ন প্রান্তে গণসংযোগ করে চলেছেন তিনি।
গণসংযোগ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাস্টার মোঃ আব্দুল গাফফার, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ইউসুফ আলী, সম্মানিত সদস্য খন্দকার দুলাল হোসেন, নরদাশ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাচ্চু, পানিয়া নরদাশ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা মাস্টার মোঃ নুরুল ইসলাম, প্রভাষক সাহাবুল ইসলাম, যুবদল নেতা আতিকুর রহমান জর্জ, যুবদল নেতা আব্দুল মতিন।
উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শাহাদাত হোসেন, যুবদল নেতা আমজাদ হোসেন, বিএনপি নেতা রেজাউল করিম, ছাত্রদল নেতা সারোয়ার হোসেন রাকিবসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।