1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় তিনটি রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি ডা. আব্দুল বারী

নিজস্ব প্রতিবেদক, বাগমারা
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৭৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, বাগমারা:
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার তিনটি গুরুত্বপূর্ণ সড়কের পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করেছেন। সোমবার (২ মার্চ) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে তিনি পর্যায়ক্রমে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এমপি নির্বাচিত হওয়ার পর এটি তাঁর প্রথম আনুষ্ঠানিক উন্নয়ন কাজের উদ্বোধন।
রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আরএনসিডিআরআইডিপি)-এর আওতায় প্রথমে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল থেকে কামনগর পর্যন্ত ১ হাজার ৬২০ মিটার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ প্রকল্পের চুক্তিমূল্য ১ কোটি ৮৪ লাখ ৩৫ হাজার ৯৮০ টাকা এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ইশরাক এন্টারপ্রাইজ।

পরবর্তীতে গণিপুর ইউনিয়নের মহব্বতপুর থেকে জশোপাড়া পর্যন্ত ১ হাজার ৯৭০ মিটার সড়কের কাজের উদ্বোধন করা হয়। এটির চুক্তিমূল্য ১ কোটি ৩৮ লাখ ২৫ হাজার ৮৮৭ টাকা, কাজটি বাস্তবায়ন করবে মেসার্স জিয়া এন্টারপ্রাইজ।

সবশেষে আচিনঘাট থেকে নদাকান্দর পর্যন্ত ১ হাজার ৫০০ মিটার সড়কের পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৩ হাজার ৪৫৪ টাকা এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লাবিবা এন্টারপ্রাইজ।
উল্লেখ্য, চলমান ও প্রক্রিয়াধীন মিলিয়ে এ প্রকল্পের আওতায় বর্তমানে প্রায় ২৯ কিলোমিটার সড়কের কাজ রয়েছে এবং অবশিষ্ট ৪৪ কিলোমিটার সড়ক পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহবুবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুনসুর রহমান, শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার সেক্রেটারি অহিদুল ইসলামসহ উপজেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার নিজেই মোনাজাত পরিচালনা করেন এবং প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন ও এলাকার সার্বিক উন্নয়ন কামনা করেন।
এসময় এলাকাবাসী দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরে দ্রুত কাজ সম্পন্নের আশাবাদ ব্যক্ত করেন।
তাঁরা বলেন, সড়কগুলো পাকাকরণ হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে, শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর