1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজো

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১০৬ বার পঠিত


বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধভাবে পুকুর খনন ও কৃষিজমির মূল্যবান টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুর ১টা থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক দুইটি স্থানে এ অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞার নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রথমে গোবিন্দপাড়া ইউনিয়নের বানইল বাজার এলাকায় দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় টপসয়েল কাটার অভিযোগে অভিযান পরিচালিত হলেও ঘটনাস্থলে কোনো দুষ্কৃতকারীকে পাওয়া যায়নি। তবে সেখানে থাকা একটি এস্কেভেটর (Excavator) মেশিন জব্দ করে স্পটেই অকেজো করা হয়।

পরবর্তীতে বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল এলাকায় একই ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এখানেও কাউকে আটক করা সম্ভব না হলেও একটি এস্কেভেটর মেশিন অকেজো করা হয়।


ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা জানান, কৃষিজমির উর্বর টপসয়েল কাটা পরিবেশ ও খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা এ ধরনের অভিযানে প্রশাসনের ভূমিকার প্রশংসা করে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর