1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পঠিত


গ্রাম বাংলা ২৪ নিউজ ডেস্ক:

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ মিলনায়তন এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সারা দেশের ন্যায় একযোগে রাজশাহীর বাগমারায়ও জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কার্যালয় উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, বাসুপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, মাড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলাম, যোগিপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৌহিদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি সুফলভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষার্ধে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সবাই শপথ বাক্য পাঠ করেন। সবশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর