1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় জামায়াত আমীর মাস্টার কামরুজ্জামান হারুনের জানাজা সম্পন্ন, হাজারো মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক, বাগমারা
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৪৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, বাগমারা:
রাজশাহীর বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও শিক্ষক মাস্টার কামরুজ্জামান মিঞা হারুনের নামাজে জানাজা শনিবার (১৪ মার্চ) তাঁর নিজ গ্রাম বাইগাছা বোর্ড অফিস মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে অশ্রুসিক্ত নয়নে তাঁকে শেষ বিদায় জানান।
জানাজায় রাজশাহী-৪ (বাগমারা) আসনের জামায়াত মনোনীত সদ্য নির্বাচিত সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এ সময় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. আব্দুল বারী সরদার মরহুমের সঙ্গে কাটানো স্মৃতিময় মুহূর্ত এবং সংগঠনের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পরে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার হঠাৎ হার্ট অ্যাটাক করলে তাকে দ্রুত রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজায় মানুষের ব্যাপক উপস্থিতি তাঁর জনপ্রিয়তা ও সমাজে অবদানেরই বহিঃপ্রকাশ বলে উপস্থিতরা মন্তব্য করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর