1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পঠিত


বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) সকাল ১০টায় উপজেলার গোডাউন মোড়ে অবস্থিত জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাগমারা উপজেলা যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই পুনর্মিলনীতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. আব্দুল বারী সরকার।

সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
বক্তারা ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করার পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। তারা বলেন, একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা অপরিসীম।

উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সান্টুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির সাবেক অধ্যাপক আব্দুল মজিদ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর