1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

ফ্যাসিবাদের পতন হলেও বৈষম্যের অবসান ঘটেনি; ডাঃ আব্দুল বারী

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৬৯ বার পঠিত

 

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে ভবানীগঞ্জ গোডাউন মোড় থেকে গণমিছিলটি শুরু হয়ে ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোডাউন মোড়ে এসে পথসভায় মিলিত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন। উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ওহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও বাগমারা আসনের মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল বারী।

প্রধান অতিথি ডাঃ আব্দুল বারী বলেন, “গত বছর এই দিনে ফ্যাসিবাদের পতন হয়েছিল। কিন্তু এক বছর পার হলেও এখন পর্যন্ত বৈষম্যের অবসান ঘটেনি। এখনও চাঁদাবাজি চলছে, সন্ত্রাস চলছে, খুন ও ধর্ষণ হচ্ছে। যারা এসব করছে তারা দেশের শত্রু, মানবতার শত্রু। তাদের প্রতিহত করতে হবে।”

প্রশাসনের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রেখে বলেন, “গত বছর এই দিনে ভবানীগঞ্জসহ বাগমারার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্রের মহড়া ও গুলি বর্ষণ করা হয়েছিল। সেই অস্ত্রগুলো কোথায়? কেন এখনও উদ্ধার করা হলো না? দ্রুত এসব অস্ত্র উদ্ধার করতে হবে।”

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে কোনো আমানতের খেয়ানত হবে না। কেউ নির্যাতনের শিকার হবে না। প্রত্যেকে তার ন্যায্য অধিকার ঘরে বসেই পাবে।

পথসভায় আরো বক্তব্য রাখেন, জামায়াতের রাজশাহী জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজ, গোয়ালকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মজিদ খান, ভবানীগঞ্জ পৌরসভার আমীর আশরাফুল ইসলাম আশিক, তাহেরপুর পৌর আমীর অধ্যাপক শহিদুজ্জামান মীর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক আয়নুল হক, বাসুপাড়া ইউনিয়নের আমীর অধ্যাপক আতাউর রহমান, ছাত্রশিবিরের বাগমারা উপজেলা পূর্ব শাখার সভাপতি হাফেজ শফিকুল ইসলাম খান, তাহেরপুরের সভাপতি মারুফ আহমেদ সহ জামায়াত নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা অবস্থা এবং জনগণের অধিকার আদায়ের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, দেশের শান্তি ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর