1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলা; গ্রেফতার আনিছারকে আদালতে প্রেরণ

হেলাল উদ্দীন, বাগমারা:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩১৫ বার পঠিত
হেলাল উদ্দীন, বাগমারা:
রাজশাহীর বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও যুবদল  নেতাকে গুলি করার অভিযোগে আনিছার রহমান (৫৩) ওরফে চিট আনিছারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ঝিকড়া ইউনিয়নের রায়সেনপাড়া গ্রামের মতলব আলীর ছেলে ও আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক।
শনিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। চেক জালিয়াতি, বিদেশে লোক পাঠানো এবং জমি বিক্রির নামে প্রতারণা ও অর্থ আত্নসাতের অভিযোগে আদালতে চারটি মামলা ও  থানায় একাধিক অভিযোগ রয়েছে। এজন্য তিনি এলাকায় চিট আনিছার নামে পরিচিত।
গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।
 বাগমারা থানার পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর চিট আনিছার এলাকায় ফিরে এসেছেন বলে থানায় খবর আসে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ রায়সেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে। শনিবার তাঁকে গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুনছুর রহমানকে গুলির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
 এছাড়াও তাঁর বিরুদ্ধে বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে।সে গত ১৮ জুলাই ও ৫ আগস্ট লোহার পাইপ নিয়ে উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে মহড়া দিয়েছেন বলে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান।
৫ আগস্ট চাঁনপাড়া এলাকায় যুবদল নেতা মুনছুর রহমানের ওপর হামলা ও গুলি চালানোর অভিযোগ রয়েছে। এই অভিযোগে থানায় মামলা হয়। ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
এছাড়াও তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আদালতে চারটি মামলা রয়েছে।মামলাগুলোর মধ্যে তাঁর বোন রেহেনা বেগমও একটির বাদী। থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, যুবদলের নেতাকে গুলি করা ছাড়াও প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে, আদালতে চারটি মামলা ও থানায় একাধিক অভিযোগও রয়েছে।
 গত ৫ আগস্ট ছাত্র- জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো  হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর