1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, এক্সকাভেটর মেশিন অকেজো

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৬৪ বার পঠিত
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার বড় বিহানালী ইউনিয়নের ইসলামের মোড় এলাকায় বড়কয়া মৌজার কৃষি জমি থেকে অবৈধভাবে মূল্যবান টপসয়েল কাটার অভিযোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা। তাঁকে সার্বিক সহযোগিতা প্রদান করেন বাগমারা থানা পুলিশ।অভিযানের সময় টপসয়েল কাটার সঙ্গে জড়িত কোনো দুষ্কৃতকারীকে ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় কাউকে তাৎক্ষণিকভাবে দণ্ড প্রদান করা সম্ভব হয়নি। তবে পরিবেশ ও কৃষিজমি রক্ষায় কঠোর অবস্থান থেকে কৃষি জমিতে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) মেশিন ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়। এতে করে অবৈধভাবে টপসয়েল কাটার কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষি জমির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ কৃষি জমির টপসয়েল কাটার সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর