1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২০২ বার পঠিত

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ হেলিপ্যাড মাঠে বৃহস্পতিবার (২৭শে নভেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে ‘কৃষক সমাবেশ-২০২৫’।

“কৃষক শ্রমিকের জনতা, গড়ে তুলো একতা” স্লোগানে আয়োজিত এ সমাবেশে কৃষকের অধিকার, ন্যায্যমূল্য, শ্রমিকের নিরাপত্তা ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বারোপ করা হয়।

সমাবেশের প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ডাঃ আব্দুল বারী সরদার।

তিনি তাঁর বক্তব্যে বলেন,“কৃষক বাঁচলে দেশ বাঁচবে। ন্যায্যমূল্য নিশ্চিত করতে হলে কৃষকদের ঐক্যবদ্ধ হতে হবে এবং আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন বাড়াতে হবে।

তিনি আরও বলেন, কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কৃষকদের মাঝে সংগঠনের ভূমিকা, সচেতনতা বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাকে স্বচ্ছ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সমাবেশের প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক খাইরুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষিজীবী কৃষক-মালিক ইউনিয়ন, রাজশাহীর সাধারণ সম্পাদক শফিউল আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর কামরুজ্জামান হারুন, সেক্রেটারী সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আইনুল হক, কোষাধ্যক্ষ মাহবুব আলম, সংগঠনের উপদেষ্টা সিরাজ উদ্দিন প্রমুখ।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাগমারা উপজেলার সভাপতি শাহিন আলম।

সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ কৃষিজীবী ইউনিয়ন, বাগমারা উপজেলার সভাপতি জনাব মোঃ আবু তালেব। সমাবেশে জামায়াতে ইসলামীর কর্মী সহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্যবৃন্দ।

উক্ত সমাবেশের আয়োজক করে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন বাগমারা উপজেলা শাখা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর