1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজে এসএসসি (ভোক) পরীক্ষা অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার পঠিত


মোঃ হেলাল উদ্দীন:

রাজশাহীর বাগমারা উপজেলার কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। রবিবার গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৩৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

সিসি ক্যামেরার আওতায় রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি কক্ষ। নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে প্রতিটি পরীক্ষা। কেউ যেন অসদুপায় অবলম্বন করতে না পারে সেজন্য সার্বক্ষণিক সরকারি নির্দেশনা মোতাবেক নজরদারি করা হচ্ছে। কেন্দ্রে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সমবায় কর্মকর্তা কাওসার আলী বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক পরীক্ষা নেয়া হচ্ছে। কেন্দ্রের পরিবেশ ঠিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মজনু মোহাম্মদ জানান, কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় শান্তিপূর্ণ পরিবেশে প্রতিটি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেউ যেন অসদুপায় অবলম্বন করতে না পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত সুন্দর ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর