1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির পরিচিতি সভা 

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত
হেলাল উদ্দীন, বাগমারা:
রাজশাহীর বাগমারায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামছুল হকের সভাপতিত্বে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধার সন্তান ফখরুল ইসলামের পরিচালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক আহম্মেদ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুল ইসলাম, রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ,রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নূরুল বাসার, মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান, ভবানীগঞ্জ পৌরসভা বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক,  উপজেলা যুব দলের সাবেক আহবায়ক আব্দুল মালেক মানিক প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সেই সাথে ভবানীগঞ্জের চাঁনপাড়ায়  সাবেক চেয়ারম্যান শহীদ সেকেন্দার আলীর নামে একটি রাস্তার নামকরণের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর