1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় আসামী গ্রেপ্তারের দাবীতে ডিস ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার পঠিত


বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের বালিয়া গ্রামের ডিস ব্যবসায়ী সোনা উদ্দীন ও তার পরিবার জীবনের নিরাপত্তা ও আসামীদের গ্রেপ্তারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় বালিয়া গ্রামে তার ব্যবসা প্রতিষ্ঠানে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এর আগে স্থানীয় কতিপয় প্রভাবশালী সোনা উদ্দিনের আওতাধীন পাঁচটি গ্রামের ডিস লাইন দখল করে নেয় এবং গত ২৮ মার্চ রাতে দুইজন কে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে মারাত্বক আহত করে। আহতের একজন এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রাজশাহী মেডিকেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী ডিস ব্যবসায়ী সোনা উদ্দীন ও তার ছেলে নাজমুল অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘ দিন থেকে নিজ গ্রামসহ ইউনিয়নের ১০ টি গ্রামে ডিস ব্যবসার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। গত ২৮ মার্চ রাত ৮ টার দিকে তার ডিস ব্যবসায়ী দখলের জন্য একই এলাকার বাপ্পি হোসেন, কাওছার আলী, কাফি, মিন্টু, রাকিবসহ আরো বেশ কয়েকজন মিলে যাত্রাগাছী গ্রামের মোসলেম মোল্লার আম বাগানে তার ছেলে নাজমুল হোসেনের উপর অর্তকিত হামলা চালায়। এসময় লাইন ম্যান মোনায়েম হোসেন নাজমুল হোসেনকে উদ্ধারে এগিয়ে আসলে তার উপরেও হামলা চালানো হয়। এক পর্যায়ে হামলাকারীরা লাইন ম্যান মোনয়েম হোসেনকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে খুচিয়ে খুঁচিয়ে মারাত্বক জখম করেন। মূমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাদের দুজন কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। আহত লাইনম্যান মোনায়েম হোসেন এখনো রাজশাহী মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
ঘটনার পর পরই সোনা উদ্দীন বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামীরা ডিস ব্যসায়ীর পরিবারকে হত্যার হুমকি ও তার ব্যবসা প্রতিষ্ঠান দখলে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন। তিনি আরো বলেন, হামলাকারীদের গ্রেপ্তার না করায় তারা আরো বেপোরায়া হয়ে উঠেছে। হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে যে কোন সময় তারা আবারো বড় ধরনের ঘটনা ঘটাতে পারে। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের মাধ্যমে শাস্তি প্রদান ও পরিবারের নিরাপত্তার জোর দাবী জানিয়েছেন।
এদিকে ভুক্তভোগীরা জানায়, গত সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়নে আবুল কালাম আজাদ এমপি নির্বাচিত হবার পর তার কতিপয় অনুসারী দশটি গ্রামের মধ্যে দাসপাড়া, লাড়–পাড়া, নিমপাড়া, বালিয়া ও যাত্রাগাছিসহ মোট পাঁচ গ্রামের ডিস লাইন দখল করে নেয়। অপরদিকে কালাপাড়া, কাঠালবাড়ি, অনন্তপাড়া, বলিদাপাড়া ও কামারবাড়ি গ্রামে ডিস লাইন দেখাশোনা করেন সোনা উদ্দিন। এই পাঁচ গ্রাম থেকেও তাকে উচ্ছেদের জন্য হামলা চালায় বাপ্পি গং।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা বাগমারা থানার উপপরিদর্শক (এস আই) শাহিনুর রহমান বলেন, আসামীরা এলাকায় না থাকায় তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না। তবে আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশ সব সময় তৎপর রয়েছেন বলে তিনি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর