1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় আবারও শিশুকে বলাৎকারের চেষ্টা, গণপিটুনির পর পুলিশে সোপর্দ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১১৫ বার পঠিত


বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলায় আবারও এক শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের গণপিটুনির পর অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার রামরামা খরাদীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী

স্থানীয় সূত্রে জানা যায়, রামরামা খরাদীপাড়া গ্রামের আব্দুস সালাম (৭০) এর বাড়িতে ভাড়া থাকতেন ইমরান হোসেন আলভি (১৭)। তার পিতা গোলাম মোস্তফা। তার বাড়ি বাগমারা উপজেলার সাজুড়িয়া দত্তপাড়া গ্রাম। পেশায় তিনি রাজমিস্ত্রির কাজ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার সকালে ইমরান হোসেন কৌশলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেয়। সেখানে তাকে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

এ সময় স্থানীয়রা অভিযুক্ত ইমরান হোসেনকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বাগমারা থানার ওসি সাইদুল আলম বলেন, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর