1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

 

হেলাল উদ্দীন,বাগমারা

 

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন পালিত হয়েছে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১ টায় ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় দিবসটি পালন করা হয়েছে।

 

র‍্যালি শেষে ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। বাগমারা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মিজানুর রহমানের দিকনির্দেশনায় সামনে অগ্নিনির্বাপক মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস কর্মীরা। শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে অগ্নি নির্বাপক মহড়াও অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার ড.মুহাম্মদ আব্দুল মুমীত, ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর