1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় আইন শৃঙ্খলা ও  উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

গ্রাম বাংলা নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

 

গ্রাম বাংলা নিউজ ডেস্ক:

রাজশাহীর বাগমারায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউল্লাহ নেওয়াজ, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক,পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ, এলজিইডি প্রকৌশলী খলিলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, বাগমারা থানার এসআই আব্দুল মজিদ, চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, আজাহারুল হক, হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, বাগমারা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, সদস্য মাহফুজুর রহমান প্রিন্স, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ সহ বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি এবং আইনশৃংখলা ও মাসিক সমন্বয় সভার সদস্যবৃন্দ।

আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা জুড়ে চলমান জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে চলমান পুকুর খনন, চুরি, মাদক, যানজট, বিদ্যুৎ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান সহ আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  এর আগে ২৫ ও ২৬ মার্চ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর