1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত: ব্যবসায়ীকে জরিমানা

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৯৫ বার পঠিত
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে পেট্রল ও ডিজেল মজুত করার অভিযোগে আবদুস সাত্তার (৪৫) নামে এক মুদি দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার দোকান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি এলাকার ময়েজ উদ্দিন মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে দোকানের পেছনে জারকিন ও ব্যারেলের মধ্যে লুকিয়ে রাখা পেট্রল ও ডিজেল উদ্ধার করা হয়। জব্দকৃত তেলের মধ্যে প্রায় ৪০০ লিটার পেট্রল ও ১০০ লিটার ডিজেল পাওয়া যায়। এছাড়া মোট জব্দের পরিমাণ প্রায় ৬৫০ লিটার বলে জানা গেছে।
অভিযুক্ত আবদুস সাত্তার ঝিকড়া নামকান গ্রামের মৃত কেফাতুল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভবানীগঞ্জ এলাকায় ব্যবসা করে আসছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, অধিক দামে বিক্রির উদ্দেশ্যে এসব তেল মজুত করেছিলেন এবং সুযোগ বুঝে প্রতি লিটার ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি করতেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত তেল খোলাবাজারে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে একই দিনে ভবানীগঞ্জ ফিলিং স্টেশনে তেল বিক্রি হঠাৎ বন্ধ করে দেওয়ার অভিযোগে সেখানে পৃথক অভিযান চালানো হয়। অভিযানের সময় লাইনে থাকা মোটরসাইকেলের কাগজপত্র ও হেলমেট পরীক্ষা করা হয়। বৈধ কাগজপত্র ছাড়া কোনো যানবাহনে তেল সরবরাহ না করার নির্দেশনা দেওয়া হয় এবং রেজিস্ট্রেশন ও হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেল মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর