1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় অগ্নিকাণ্ডে বাড়ি ঘর ও গরু পুড়ে ছাই ‎

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত

গ্রাম বাংলা নিউজ:

রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের পানিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ি পুড়ে যায় ও ২টি গরু পড়ে মারা যায়।

‎রোববার রাত সাড়ে ৩টার দিকে পানিয়া গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে মজিবর রহমানের গোয়াল ঘর থেকে কয়েলের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন তারা। জোরে বাতাস হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পুরো পানিয়া উত্তর পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।অগ্নিকাণ্ডে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয় গ্রামবাসী প্রায় ২ঘণ্টাব্যাপী চেষ্টা চালান। গ্রামবাসির সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ঘরবাড়ি, আসবাবপত্র,ধান, চাল পুড়ে ছাই হয়ে যায় ও ২টি গরু আগুনে পড়ে মারা যায়।

‎ঘটনার পরপরই নরদাশ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
‎এ ঘটনায় দেখতে আসা একইগ্রামের বকুল হোসেন এর স্ত্রী জুলেখা বিবি(৪৫) স্ট্রোক করে মারা যান।

‎গৃহহীন হয়ে পড়া পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয়রা সমাজের বিত্তবান ও সরকারি সহায়তা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর