
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারা উপজেলার মীরপুর পূর্ব পাড়া গ্রমের বাসিন্দা হাফিজুর রহমান (ইলেক্টিশিয়ান ও রাজ মিস্ত্রি) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, নওগাঁর বদলগাছি উপজেলার কৃত্তিপুর রোডে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি আর বেঁচে নেই।
হাফিজুর রহমান ছিলেন এলাকার অত্যন্ত পরিচিত, সৎ ও পরিশ্রমী একজন মানুষ। তার আকস্মিক মৃত্যুতে পরিবার-স্বজনসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এদিকে, দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহল থেকে এ ধরনের মর্মান্তিক ঘটনার ভিডিও শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।