1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারার হাট-গাঙ্গোপাড়ায় জামায়াতের নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত



বাগমারা প্রতিনিধি:

রাজশাহী-৪ (বাগমারা) আসনে আগামী নির্বাচনে জনআস্থার বাতাস বইতে শুরু করেছে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীর পক্ষে। মাঠে-ময়দানে কর্মী ও সাধারণ মানুষের সাড়া সব মিলিয়ে পুরো এলাকা জুড়ে নির্বাচনকে ঘিরে সৃষ্টি হয়েছে নতুন প্রাণচাঞ্চল্য।

এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে (৬ ডিসেম্বর) হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় নির্বাচনী গণসমাবেশ।

জনগণের সেবা, সততা ও দেশপ্রেমকে মূলনীতি হিসেবে ধারণ করা জামায়াত নেতা-কর্মীদের উপস্থিতিতে এ সমাবেশ শান্তিপূর্ণ গণজাগরণের মহামঞ্চে পরিণত হয়।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম।
এতে প্রধান আলোচক ছিলেন আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডাক্তার আব্দুল বারী।

ডাক্তার আব্দুল বারী বলেন, বাংলাদেশের প্রতিটি সেক্টরে দুর্নীতিতে ভরে গেছে। ঘুষ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে প্রতিটি জায়গা। মানুষের অধিকার হরণ করা হয়েছে বিগত সরকারের সময়। মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। মানুষের অধিকার প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয় ঘটাতে হবে। তাহলে ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হবে বাংলাদেশ। সৎ লোকের শাসন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব না। বাংলাদেশের জামায়াতে ইসলামীর বিজয় হলে প্রতিটি লোক তার ন্যায্য অধিকার ফিরে পাবে। এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় করতে চাইলে জামায়াতে ইসলামীকে বিজয় করতে হবে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী জেলার নায়েবে আমীর মাওঃ আব্দুল খালেক, সেক্রেটারী গোলাম মুর্তজা, শূরা ও কর্মপরিষদ সদস্য আহাদ আলী কবিরাজ, জেলা শিবিরের সাবেক সভাপতি শাহিন আলম।

নির্বাচনী গণসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন।

উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় সমাবেশকে ঘিরে দেখা দেয় উৎসবমুখর পরিবেশ। পথসভা, প্রচারণা, মানুষের সাথে মতবিনিময়—সব জায়গায় জামায়াতের প্রার্থীকে ঘিরে স্বতঃস্ফূর্ত সমর্থন লক্ষ্য করা যায়।

নির্বাচনী গণসমাবেশের মধ্যে দিয়ে উপজেলা জামায়াতের রাজনীতি আরও প্রাণবন্ত ও গতিশীল হল। রাজশাহী-৪ আসনে সাম্য, ন্যায় এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের প্রার্থীই হতে পারে ভবিষ্যতের নির্ভরযোগ্য নেতৃত্ব এমন মতও দিচ্ছেন সচেতন মহলের অনেকে।

নির্বাচনী গণ সমাবেশে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, সেক্রেটারি ইসলাম, আউচপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর আল আমিন, সেক্রেটারি সাইফুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়নের আমীর সাহার আলী, সেক্রেটারি আমিনুল ইসলাম, নরদাশ ইউনিয়নের আমীর মমতাজুল ইসলাম, সেক্রেটারি আল মামুন, গোবিন্দপাড়া ইউনিয়নের আমীর বাবুল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, বাগমারা পশ্চিম শিবিরের সভাপতি মিকদাদ হোসেন প্রমুখ। এ সময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর