1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারার ​সোনাডাঙ্গায় ডা. আব্দুল বারীর দাঁড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ

বাগমারা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯৩ বার পঠিত

 

বাগমারা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মো. আব্দুল বারী সরদারের প্রচারণায় এখন সরগরম বাগমারার প্রতিটি জনপদ। প্রতীক বরাদ্দের পর থেকেই তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলোতে বিরামহীনভাবে ছুটে বেড়াচ্ছেন।

শনিবার উপজেলার সর্বশেষ ইউনিয়ন সোনাডাঙ্গায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। সোনাডাঙ্গার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে স্থানীয় বাজার ও ফসলের মাঠে গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এই সময় কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের সঙ্গে তাকে অত্যন্ত সাবলীলভাবে কথা বলতে দেখা যায় এবং সাধারণ ভোটারদের মধ্যেও তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

​এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন ডাঃ আব্দুল বারী। প্রচারণার সময় তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের দৈনন্দিন নানা সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। বিশেষ করে সোনাডাঙ্গা ইউনিয়নের কৃষিপ্রধান অঞ্চলের মানুষের কাছে গিয়ে তিনি তাদের জীবনমান উন্নয়ন ও আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। গণসংযোগকালে তার সঙ্গে বাগমারা উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং উন্নয়নকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়াই তার মূল লক্ষ্য। তার এই ব্যক্তিগত সরলতা, পেশাগত সুনাম এবং সাধারণ মানুষের প্রতি মমত্ববোধ নির্বাচনী মাঠে এক নতুন মাত্রার সৃষ্টি করেছে। আচরণবিধি মেনে পরিচালিত এই নিরলস প্রচারণা রাজশাহী-৪ আসনের সাধারণ ভোটারদের মনে ডা. আব্দুল বারীকে নিয়ে এক নতুন আশার সঞ্চার করেছে।

​ডা. আব্দুল বারী একটি ইনসাফভিত্তিক সমাজ ও বৈষম্যহীন বাগমারা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছেন। তিনি স্পষ্টভাবেই ঘোষণা দিয়েছেন যে, নির্বাচিত হলে দলীয় পরিচয় বা আত্মীয়তার ঊর্ধ্বে থেকে সবার জন্য সমান সেবা নিশ্চিত করা হবে। বিশেষ করে তরুণদের কর্মসংস্থান এবং কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে তিনি আমৃত্যু কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর