1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারার সার্বিক উন্নয়নে এমপি-ইউএনওর মতবিনিময় সভা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৬২ বার পঠিত

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদের মধ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স পরিদর্শনে এসে ইউএনও কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি, কৃষি উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে করণীয় নির্ধারণ করা হয়।

সংসদ সদস্য ডা. আব্দুল বারী বলেন, বাগমারার উন্নয়নকে আরও গতিশীল করতে সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।

সম্প্রতি যোগদানকারী ইউএনও সেলিম আহমেদ উপজেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, সরকারের প্রতিটি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর