1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারার সরকারি খাদ্য গুদামের সেই পচা চাল কান্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, বাগমারা:
রাজশাহীর বাগমারায় সরকারী খাদ্যগুদামে বিপুল পরিমাণ পচা ও নিম্নমানের চাল কান্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।মঙ্গলবার (৯সেপ্টেম্বর) দুপুরে সুবিধাভোগী গরীব দুস্থ ও অসহায়দের পক্ষে স্থানীয়দের ব্যানারে বাগমারা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক শেখ। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, উপখাদ্য পরিদর্শক ওসি (এলএসডি) বাচ্চু মিয়া ও উপজেলা চাল মিলকলের সভাপতি চঞ্চল, মিলার আনোয়ার হোসেন ও সামসুর রহমানসহ কতিপয় ব্যক্তিরা পচা ও নিম্নমানের চাল গোডাউনে ঢোকানোয় বর্তমান অন্তর্বর্তী সরকারের মান ক্ষুন্ন হয়েছে বলে দাবি করা হয়।
আঃ মালেক বলেন, ‘গরীব অসহায়রা অত্যন্ত কষ্ট করে তাদের অর্জিত অর্থ দিয়ে লাইনে ৩/৪ ঘন্টা দাঁড়িয়ে যে চাল সংগ্রহ করে বাড়িতে নিয়ে ভাত রান্না করে না খেতে পারা কষ্টের বিষয়।’ সংবাদ সম্মেলনে খাদ্য উপদেষ্টা, খাদ্য সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন, উপজেলা তাঁতী দলের আহবায়ক মামুনুর রশিদ মামুন। এসময় উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম শাহীন, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মীর মাসুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন আলম, পৌর ছাত্র নেতা হালিম, সেচ্ছাসেবক দলের নেতা জোবায়ের আলম রকি।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিম্নমানের চাল সংগ্রহ ও বিতরণের বিষয়ে অবগত হয়ে তদন্ত করে গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) উপজেলা খাদ্য গুদামে আসেন। এ সময় নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সঙ্গে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা খাদ্য কর্মকর্তা নবী নওয়াজেস আমীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমানসহ কয়েকজন কর্মকর্তা। তাঁরা উপজেলার ভবানীগঞ্জ খাদ্য গুদামগুলোতে অভিযান চালান।
এ সময় সেখানে থাকা চালের বস্তা পরীক্ষা করে সেখানে দুর্গন্ধ, পচা ও নিম্নমানের চাল দেখতে পান। এভাবে কয়েকশ বস্তা থেকে নমুনা সংগ্রহ করে নিম্নমানের চাল পান। পরে গুদাম তিনটি থেকে চার বস্তা চাল নমুনা হিসেবে সংগ্রহ করেন এবং গুদাম তিনটি সিলগালা করে দেন। বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ২৭২৩ মেট্রিক টন ধান কেনা চালের অধিকাংশই পচা ও নিম্ন মানের। অভিযোগ রয়েছে, ধানগুলো থেকে চাতাল মালিকদের মাধ্যমে প্রক্রিয়ার মাধ্যমে চাল করে গুদামে মজুদ করার বিধান রয়েছে। এতে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা কতিপয় স্বার্থান্বেষীদের সাথে আতাঁত করে নিম্নমানের চাল কিনে গুদামে রেখেছেন।
এছাড়া মিলারদের কাছ থেকেও নিম্নমানের চাল সংগ্রহ করা হয়েছে। সম্প্রতি চালগুলো দুস্থ নারী ও খাদ্য বান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের দেওয়ার প্রক্রিয়া করা হয়। সেখানে চালগুলো পচা, দুর্গন্ধ ও নিম্নমানের বলে অভিযোগের সত্যতা মিলে। এর পর পরই উপখাদ্য পরিদর্শক ওসি (এলএসডি) বাচ্চু মিয়ার বদলি ও সাময়িক বরখাস্ত করা হলেও বিষয়টি নিয়ে এলাকায় চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ধরনের অপরাধ ক্ষমা করা যায় না। সংবাদ সম্মেলনে পচা চাল কান্ডে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায় বিচারের দাবি করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর