1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারার শ্রীপুর ইউনিয়নের ডাক্তার আব্দুল বারীর পথসভা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২০৮ বার পঠিত
হেলাল উদ্দীন, বাগমারা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহীর বাগমারায় নিয়মিত গনসংযোগ করছেন রাজশাহী ৪ (বাগমারা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ মোঃ আব্দুল বারী। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নে গনসংযোগ করেন তিনি।
উপজেলা সদর ভবানীগঞ্জ গোডাউন মোড় থেকে কয়েকশো মোটরসাইকেল নিয়ে বিশাল শোডাউনের মাধ্যমে শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ডাঃ আব্দুল বারী মতবিনিময় সভা করেন। এ সময় শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও বাজারে গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।
 এসময় তিনি নিজের জন্য দোয়া ও সমর্থন চান তাদের কাছে। তিনি বলেন, আপনাদের সহযোগিতা ও সমর্থনে আমরা এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ নিরাপদে থাকবে এবং শান্তিতে ঘুমাবে। দেশে জামায়াত ইসলামী নির্বাচিত হলে প্রতিটি সেক্টরের দুর্নীতি দূর করা হবে। এছাড়াও তিনি আরো বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের মতো অপরাধ কঠোর হাতে দমন করার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
গনসংযোগে ডাঃ আব্দুল বারীর সাথে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী রাজশাহী জেলার শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজ, উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার আমীর আশরাফুল ইসলাম আশিক, শ্রীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আমজাদ হোসেন, সেক্রেটারি মাসুদুর রহমান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বাগমারার বিভিন্ন এলকার জনসাধারণ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর