1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারার রত্ন সেই ফরিদার পাশে দাঁড়ালেন অধ্যাপক কামাল হোসেন

মাহাবুর রহমান মনি, বাগমারা
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৭০১ বার পঠিত

 

মাহাবুর রহমান মনি, বাগমারা:

বাগমারার কৃতি ফুটবলার ফরিদা পারভীন। যার অসাধারণ নৈপুণ্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে গত ১৯ জুন, বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় বালিকা অনূর্ধ্ব ১৭ দলকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনে সহায়তা করেন ফরিদা পারভীন। সেই চৌকস ফুটবলারের পাশে দাঁড়ালেন বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন। “দৈনিক গ্রাম বাংলা ২৪” এ কৃতি ফুটবলার ফরিদা পারভীনের সাক্ষাৎকার এবং নিউজ প্রকাশের পর বিষয়টি নজরে আসে অধ্যাপক কামাল হোসেনের।
তখনই তিনি ফরিদার সাথে দেখা করার জন্য আগ্রহ প্রকাশ করেন। কিন্তু ব্যস্ততার কারণে তাঁর ঢাকা গমনের কারনে, তাঁর প্রতিনিধি দল ফরিদা পারভীনের গ্রামের  বাসা শুভডাঙ্গা ইউনিয়নের পার মচমইলে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাগমারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাস্টার মোঃ আব্দুল গাফফার। তিনি ফরিদাকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি তাঁকে জাতীয় দলে খেলার সুযোগ করে দেওয়াসহ সার্বিক বিষয়ে তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন ঢাকা থেকে ফিরলে তার সাথে সাক্ষাৎ করবেন এবং তিনিও সার্বিক সহযোগিতা করবেন বলেও জানান।
প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন, শুভডাঙা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন, বড় বিহানলী ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন।
উপস্থিত নেতৃবৃন্দ প্রত্যেকেই উৎফুল্ল এবং সন্তুষ্টি প্রকাশ করেন। পাশাপাশি ফরিদা পারভিন যাতে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারেন এবং জাতীয় ফুটবল দলে খেলার সুযোগ পান সেজন্যে সার্বিক সহযোগিতা করবেন বলেও জানান তাঁরা। বাগমারা তথা বাংলাদেশের মুখ উজ্জ্বল করে ভবিষ্যতে নারী ফুটবলের আইডল হিসেবে একজন চৌকস খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পাবেন বলেও আশা ব্যক্ত করেন শুভাকাঙ্ক্ষীরা। সেজন্য তাঁকে সার্বিকভাবে সহযোগিতা করবেন বলেও জানান তাঁরা।
এসময় আরোও উপস্থিত ছিলেন, বাসুপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির অন্যতম সদস্য খন্দকার মোঃ দুলাল হোসেন, বিএনপি নেতা প্রভাষক মোঃ জিয়াউর রহমান, যুবদল নেতা আতিকুর রহমান জর্জ, ছাত্রনেতা সারোয়ার হোসেন রাকিব, শাহাদাত হোসেন, ফজলুর রহমানসহ বাগমারা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর