1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারার যোগীপাড়ায় বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

রাজশাহীর বাগমারায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজ মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধানের শীষের বাগমারা আসনের বিএনপির পদ প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন মুক্তিযুদ্ধের সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়ে যখন সরাসরি যুদ্ধে অংশ নেন ঠিক সেই সময় আমাদের দেশেরই মুক্তিযুদ্ধ বিরোধী একটি চক্র আমাদের মা, গনতন্ত্রের আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দেয়। অনুরূপ ভাবে স্বাধীনতার পরে মানুষ যখন অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছিলো, আইনের শাসন ছিলোনা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ছিলো না, বাকশাল কায়েম করা হয়েছিল এবং একপর্যায়ে নিজের দলের ষড়যন্ত্রে শেখ মুজিবুর রহমান নিহত হয়েছিলেন। ঠিক তখনি সিপাহি জনতার মাধ্যমে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশ গঠনের কাজে হাত দিয়েছিলেন। অতি অল্প সময়েই দেশকে একটি উন্নয়নশীল কাঠামোতে দাঁড় করিয়েছিলেন। ন্যায় পরায়ন এই শাসকের মৃত্যুর সময় তাঁর ব্যাগে একটি টুপি ও জায়নামাজ ছাড়া কিছুই ছিলো না। তাঁর মৃত্যুর পর দেশের প্রয়োজনেই বেগম জিয়া দলের হাল ধরেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ায় ইন্টারমিডিয়েট পর্যন্ত নারী শিক্ষার্থীদের বেতন মওকুফ এবং সরকারি চাকুরীতে পঞ্চাশ শতাংশ কোটা চালু করেছিলেন। অন্যায়ের সাথে আপোষ না করায় তাঁকে বার বার জেলে যেতে হয়েছে। আপোষহীন এই নেত্রী জীবনের শেষ দিন পর্যন্ত অন্যায়ের প্রতিবাদ করে গেছেন। দেশের মায়া ত্যাগ করে তিনি বিদেশে চিকিৎসা নিতেও সম্মত হননি। ডিএম জিয়া বলেন নির্বাচিত হলে আমারা তারেক রহমানের নির্দেশ মত মোহাম্মদ (সাঃ) এর আদর্শ নিয়ে দেশ পরিচালনা করবো।
দোয়া মাহফিলে তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আনম সামছুর রহমান মিন্টু বলেন আগামীতে অনেক ষড়যন্ত্র আসতে পারে। ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
উক্ত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সহসভাপতি  আবুল কালাম আজাদ, ভবানীগজ্ঞ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সদস্য শাহানুর মাষ্টার, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শাহাবুল ইসলাম, যোগীপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান, যোগীপাড়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোঃ তুহিন হোসেন, গনঅধিকার পরিষদের আবু তোহা প্রমুখ।
এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা মোঃ সিদ্দিকুর রহমান, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ এবং সিনিয়র সহ-সভাপতি হোসেন আলী সরদার, যোগীপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে কারা নির্যাতিত নেতা মোঃ সামছুর রহমান, রাজশাহী জেলা রিক্সা-ভ্যান অটো চালক দলের সদস্য সচিব মহব্বত আলী, বাগমারা উপজেলা রিক্সা-ভ্যান অটো চালক দলের আহবায়ক সিরাজুল আলম বাবু জোয়াদ্দার প্রমুখ।
উনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মোঃ আরিফুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর