1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারার ভবানীগঞ্জে লিজা এন্টারপ্রাইজের উদ্যোগে কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৫০ বার পঠিত


বাগমারা প্রতিনিধি :

রাজশাহীর বাগমারায় লিজা এন্টারপ্রাইজের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিন ব্যাপি ভবানীগঞ্জ পৌরসভার পৌর উপশহর মাঠে ৫ম বার্ষিকী কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বিভিন্ন এলাকার ১৫টি মাদ্রাসার ১৪০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে।প্রতিযোগিতাটি ২টি পর্বে অনুষ্ঠিত হয়। প্রতিযোগীদের মধ্যে থেকে সেরা ১৩ জন নির্বাচন করা হয়েছে।১৩ জনের মধ্য থেকে সেরা ৩ জনকে নির্বাচিত করা হয়।

এতে ক গ্রুপে প্রথম স্থান অর্জন করে সাকিন, দ্বিতীয় স্থান অর্জন করে আঃ রহমান এবং তৃতীয় স্থান অর্জন করে সজিব আহমেদ। অপরদিকে খ বিভাগে গ্রুপে প্রথম স্থান অর্জন করে মুসাব্বির,দ্বিতীয় স্থান অর্জন করে রাকিবুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করে সাকিবুল হাসান।

সেরাদের লিজা এন্টারপ্রাইজের পক্ষ থেকে অর্থ, সনদপত্র, পুরস্কার ও টুপি প্রদান করা হয়। এছাড়াও সকলকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়। ক এবং খ বিভাগে বিজয়ী ৬ প্রতিযোগীর মাঝে পুরস্কার হিসেবে অর্থ প্রদান করেন দুবাই প্রবাসী রফিকুল ইসলাম।

লিজা এন্টারপ্রাইজের পরিচালক আব্দুল লতিফ এর সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী -৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী।

উপজেলা জামায়াতের সেক্রেটারি অহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার আমীর কামরুজ্জামান হারুন, অধ্যাপক আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল মতিন, প্রভাষক হাফিজুর রহমান, ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ওয়ারেছ আলী, রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য আহাদ আলী কবিরাজ, সাবেক থানা আমীর সিরাজ উদ্দিন, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, সেক্রেটারি রফিকুল ইসলাম, তাহেরপুর পৌর জামায়াতের আমীর শহীদুজ্জামান মীর, শাপলা টেলিকম এর প্রোঃ আতাউর রহমান খয়বর।

বিচারকের দায়িত্ব পালন করেন, বালানগর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আতাউর রহমান, ইসলামী ফাউন্ডেশনের মডেল শিক্ষক মনিরুজ্জামান, রাশেদুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর