1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারার বৈলসিংহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোল্লা এম. আলতাফ হোসাইনের ইন্তেকাল

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পঠিত



বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার বৈলসিংহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোল্লা এম. আলতাফ হোসাইন আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ (রবিবার) সকাল ১০টায় ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাগমারা উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম মোল্লা এম. আলতাফ হোসাইন দীর্ঘদিন ধরে বৈলসিংহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও তিনি বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার গ্রামের বাড়ি বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের বৈলসিংহ গ্রামে। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর