1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারার বড় বিহানালী ইউনিয়নে জামায়াতের এমপি প্রার্থী ডাঃ বারীর গনসংযোগ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার পঠিত

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে উপজেলা জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার আব্দুল বারী।

রবিবার বিকেলে উপজেলার বড় বিহানালী ইউনিয়নের বাঘাবাড়ী বাজারসহ বেশ কিছু স্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে গনসংযোগ করেন তিনি।

বিকেলে ভবানীগঞ্জ গোডাউন মোড় থেকে কয়েক’শ মোটরসাইকেলের এক শোডাউনের মাধ্যমে বাঘাবাড়ি বাজারে উপস্থিত হন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার আব্দুল বারী।

বাঘাবাড়ি বাজারের স্থানীয় বাসিন্দা, বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। এসময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজের জন্য দোয়া ও সমর্থন চান ডাক্তার আব্দুল বারী।

গনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সহকারি অধ্যাপক অহিদুল ইসলাম , তাহেরপুর পৌরসভার আমীর অধ্যাপক শহিদুজ্জামান মীর, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, বড় বিহানালী ইউনিয়নের আমীর আলহাজ্ব সৈয়দ আলী মোল্লা, সেক্রেটারি ইখলাস উদ্দিন, ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ড. ওয়ারেছ আলী, ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম, বাগমারা উপজেলা (পূর্ব) ছাত্রশিবিরের সভাপতি এইচএম শফিকুল ইসলাম খান সহ জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর