গ্রাম বাংলা নিউজ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন গড়ে তুলতে রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের পূর্ব দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশী, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন।
দীর্ঘদিন পর ঝামেলামুক্ত পরিবেশে বিএনপির রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পেরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়। নারী-পুরুষের উপচেপড়া ভিড়ে বৈঠকস্থল জনসমুদ্রে পরিণত হয়। উপস্থিত নেতাকর্মীরা জানান, আগামী নির্বাচনে তারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
শনিবার বিকেলে নরদাশ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নরদাশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাচারীকোয়ালীপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাষ্টার আব্দুল গাফফার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাষ্টার ইউসুফ আলী, অধ্যাপক রফিকুল ইসলাম, সমির উদ্দিন, অধ্যাপক দুলাল হোসেন, ভবানীগঞ্জ পৌর বিএনপি নেতা ও ব্যবসায়ী আক্তারুল আলম, নরদাশ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাচ্চু, পানিয়া নরদাশ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সোনাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনাল হক, রাজশাহী জেলা মহিলা দলের সহ-সভাপতি অধ্যাপিকা রিনা ইসলাম, ভবানীগঞ্জ পৌর মহিলাদলের সাবেক সভানেত্রী ও সাবেক কাউন্সিলর শাহানারা খাতুন, ভবানীগঞ্জ পৌর বিএনপির ৫ নং ওয়ার্ড সভাপতি সিরাজ উদ্দিন দুলাল, হামিরকুৎসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সাংবাদিক রাশেদুল হক ফিরোজ, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাষ্টার ইসাহাক আলী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জর্জ, আব্দুল মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জিল্লুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনির প্রমুখ।
উঠান বৈঠকে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।