
বাগমারা প্রতিনিধি:
বাগমারার করখন্ড দ্বী-মূখী দাখিল মাদ্রাসায় ১৯৯৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত দাখিল ব্যাচের সকল পরীক্ষার্থীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মাদ্রাসা চত্বরে সারাদিন ব্যাপী বিভিন্ন ধরনের খেলাধূলা, হামদ, নাত, গজল ও ইসলামী সংগীত প্রতিযোগীতার আয়োজন করা হয়। সন্ধ্যায় পরিবেশিত হয় মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ডা. সাফাউর রহমান। অনুষ্ঠানে সহকারি শিক্ষক মোজাম্মেল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- মাদ্রাসার সুপারিনটেনটেন্ড মাওলানা তাজ উদ্দিন খাঁন, প্রকৌশলী আল মামুন, সার্ভেয়ার আব্দুল মানিক, সহকারি শিক্ষক লবির উদ্দিন, মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী নুরুল ইসলাম, রবিউল ইসলাম, ফারুক ও সোহরাব হোসেনসহ আরো অনেকে।