1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জহুরুল আলম বাবু

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহী-৪ (বাগমারা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জহুরুল আলম বাবু বাগমারা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে বেলা তিনটায় এ সংবাদ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় তিনি তাঁর শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবন ও ব্যক্তিজীবনের অভিজ্ঞতা তুলে ধরে কেন রাজনীতিতে আসছেন এবং নির্বাচিত হলে বাগমারার উন্নয়নে কী ধরনের কার্যক্রম গ্রহণ করবেন সে বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।

 

জহুরুল আলম বাবু বলেন, “আমি সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর থেকেই মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা ছিল। রাজনীতির মাধ্যমে জনগণের দুঃখ-দুর্দশা লাঘব করা যায় বলেই বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দলে যোগ দিয়েছি। যদি দল মনোনয়ন দেয় এবং জনগণ ভোট দিয়ে আমাকে বিজয়ী করে, তবে সর্বপ্রথম বাগমারায় চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নেব। একই সঙ্গে বেকার যুবকদের কর্মসংস্থান, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।”

 

তিনি আরও বলেন, আমি সেনাবাহিনীতে চাকরি করা অবস্থায় শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হওয়ার কারণে আমার কাঙ্খিত পদোন্নতি হয়নি। বিএনপি’র গণতান্ত্রিক দর্শনে অনুপ্রাণিত হয়ে এ দলে যোগ দেন। জনগণ তাকে সুযোগ দিলে উন্নয়ন, সুশাসন ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠায় বাগমারার মানুষের আস্থা অর্জনই হবে তাঁর মূল লক্ষ্য।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, মোঃ শহীদুজ্জামান মুকুল সাবেক সভাপতি বাগমারা উপজেলা যুবদল, মোঃ দুলাল উদ্দিন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, শরিফুল ইসলাম মাস্টারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা নানা প্রশ্ন করেন এবং জহুরুল আলম বাবু সেসব প্রশ্নের জবাব দেন। তিনি বাগমারার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর