1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় শিশু বলাৎকারের মামলা, অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৫০ বার পঠিত

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকায় এক শিশুকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত আব্দুস সাত্তারকে সোমবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর পিতা রবিবার রাতে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আব্দুল সাত্তারকে কারের ঘটনা আসামি করা হয়েছে। তার বাড়ি পৌরসভার তক্তপাড়া গ্রামে।

ভুক্তভোগী শিশুকে বিভিন্ন সময়ে চকলেট, চিপস ও খেলনা কিনে দেওয়ার লোভ দেখিয়ে প্রলোভিত করে। পরবর্তীতে তিনি শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করেন।

অভিযোগকারী আরও উল্লেখ করেন যে, অভিযুক্ত শিশুটির পরিবারকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছেন এবং টাকা দিয়ে চিকিৎসা করানোর প্রস্তাবও দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে বাগমারা থানা পুলিশ
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী মামলা রুজু করে।

প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। আদালত শুনানি শেষে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

বাগমারা থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। এ ধরনের ঘটনায় দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর।

স্থানীয়রা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর