1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মাহাবুর রহমান মনি, বাগমারা:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৮৩ বার পঠিত
মাহাবুর রহমান মনি, বাগমারা:

রাজশাহীর বাগমারায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষকদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার, ৮ এপ্রিল বিকেলে রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ উপলক্ষ্যে গণিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহায়তায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ডিসি কার্যালয়) বোরহান উদ্দিন অন্তর, বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, প্রকৌশলী খলিলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, গণিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানে ৩৩৩ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এক বস্তা করে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। গণিপুর ইউনিয়নের হাসনিপুর, মোহনগঞ্জ এলাকায় গত ৩০ এপ্রিল শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রাথমিক ভাবে ৩৩৩ জনকে এ ত্রাণ সামগ্রী দেওয়া হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর