1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩৫০ বার পঠিত

 

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে মোটরসাইকেলের সিট কভার ও ইঞ্জিনের ভেতর লুকানো ৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএনসি (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর) রাজশাহী বিভাগের গোয়েন্দা টিম। মঙ্গলবার (৩ জুন) বাগমারা থানার মচমইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তেলকুপি গ্রামের মো. কাসেদ আলী (৩২), ও শাহবাজপুরের দিলালপুর গ্রামের মো: মেনাজুল ইসলাম (২৮)।

রাজশাহী ডিএনসি গোয়েন্দা শাখার উপ পরিচালক জিলালুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের জেলাগুলোতে সরবরাহ করছিলেন। মাদক বহনের জন্য তারা মোটরসাইকেলের সিট ও ইঞ্জিনের ভেতরে বিশেষভাবে গোপন কক্ষ তৈরি করেছিল।

অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, মাদক নির্মূলে তাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়ে তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর