1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য গ্রেফতার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পঠিত


বাগমারা প্রতিনিধি: 

রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবুল কাশেম (৬০) কে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। পরে থানায় হস্তান্তর করা হলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে। তার পিতার নাম পচাই সরদার।

জানা যায়, মঙ্গলবার রাতে ঝিকরার বারুইপাড়া এলাকায় বাগমারার সেনা ক্যাম্পের সদস্যরা চেকপোস্ট স্থাপন করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ওই দল আবুল কাশেমের বাড়িতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।
স্থানীয়রা জানান, গ্রেপ্তারকৃত আবুল কাশেম এলাকায় মাদকদ্রব্য সেবন করে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে চলাফেরা করতো। স্থানীয়দের কাছ থেকে চাঁদা না পেয়ে সে একটি মসজিদে তালা মেরে রাখে। তার বিরুদ্ধে কথা বলায় তার হাসুয়ার হামলার শিকার হয়েছেন অনেকেই। সে একাধিক মামলার আসামী। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন আবুল কাশেম।

ঝিকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান রতন জানান, আব্দুল কাশেমের ভয়ে এলাকার মানুষ আতঙ্কে থাকে। নিজ বাড়িতেই তিনি মাদকের আখড়া বানিয়েছেন। অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য এলাকাবাসীর মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, গ্রেপ্তারকৃত কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর